ঢাকা, বুধবার, ৩ জুন, ২০২৬

রাজধানীতে চার বাসে আগুন

ads

বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয় বুধবার ভোর ৬টা থেকে। অবরোধ শুরু হওয়ার আগেই মঙ্গলবার রাতে (রাত ১১টা পর্যন্ত) রাজধানীতে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, অবরোধের সমর্থনে এসব বাসে আগুন দেওয়া হয়েছে।


ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মঙ্গলবার রাত ১১টা ৩ মিনিটে মিরপুর বেড়িবাঁধের দ্বীপনগর এলাকায় শুকতারা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত ১১টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।


এর আগে, ৯টা ২৮ মিনিটে মিরপুর-১০ নম্বর এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


তালহা বিন জসিম আরও জানান, রাত ৮টা ২৫ মিনিটে মিরপুর-১ নম্বরের নবাবের বাগে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ওই দুই বাসের আগুন নির্বাপণ করে। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ads
ads
ads

Our Facebook Page